শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সিলেটে নগরীতে রিকশা থামিয়ে এক নারীর টাকাসহ ব্যাগ ছিনতাই

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২৬ ০১:০০:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেয়া।
Share
12

সিলেটে রিকশা থামিয়ে এক নারীর টাকাসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে।


ভিডিওটির খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার ৮নং লেন সড়কের। গত ১২ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ঘটনার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনো ছিনতাইকারী কাউকে আটক করতে পারেনি পুলিশ।


সিসিটিভি ফুটেজ দেখা যায়, হাউজিং এস্টেট এলাকার ৮নং লেন সড়কে একটি মোটরসাইকেল নিয়ে দুই যুবক দাঁড়িয়ে ছিলেন। এর কয়েক সেকেন্ডের মধ্যে একটি পায়ে চালিত রিকশা অপরদিক আসছে এমন সময় অটোরিকশার সামনে একজন দাঁড়িয়ে চাকু বের করে নারীর হাত থেকে পার্স ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এসময় রিকশার পেছনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের আরেক আরোহীর সঙ্গে ওই যুবক এলাকা ত্যাগ করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকার বাসিন্দা। তিনি সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন। ওইদিন সকালে তার কর্মস্থলে ডিউটি শেষ করে বাসায় উদ্দেশ্যে ফিরছিলেন। এসময় তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনার সময় তার ব্যাগে একটি এন্ড্রয়েড মোবাইল ও নগদ ৮ হাজার ৭০০ টাকাসহ জরুরি কাগজপত্র ছিলো।


ভুক্তভোগী নারীর ভাই নয়ন মিয়া বলেন, ব্যাগে নগদ টাকাসহ জরুরি কাগজপত্র ছিলো। ছিনতাইকারী একজম প্রথমে ব্যাগটি নিতে ব্যর্থ হয়ে প্যান্টের পকেট থেকে একটি চাকু বের করে আমার বোনকে খুন করার ভয়ভীতি প্রদান করে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমার বোন অন্তঃসত্ত্বা হওয়ায় ছিনতাই কারীদের ধাওয়া করা কিংবা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি।


এব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো.মোবাশ্বির বলেন, অভিযোগ পেয়েছি। আসামীদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি