বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বন্ধু এসোসিয়েশনের রামাদানের ফুডপ্যাক বিতরণ

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২৬ ২২:৫৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
50

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুরে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত বন্ধু এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এলাকার অসহায় প্রায় একশো রোজাদারদের মধ্যে এই ফুডপ্যাক বিতরণ করা হয়।


এসোসিয়েশনের সভাপতি প্রভাষক বাদশা লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান জাহানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থী ডাক্তার আব্দুল মোতলিব, এসোসিয়েশনের উপদেষ্টা সুমন মিয়া ও আব্দুল রকিব, এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, সৈয়দ শিরনুর রহমান প্রমুখ।


পরিশেষে মোনাজাত পরিচালনা করেন রুস্তমপুর জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা সালেহ আহমদ।


ভিডিও লিংক : https://www.facebook.com/share/v/18GWGkfjaT/


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স