শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২৬ ১৭:৩৩:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
63

সুনামগঞ্জের ছাতক উপজেলার  ইসলামপুর  ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গ্রামের মো.কাঁচা মিয়া এবং  মো.ফজল মিয়া পক্ষ দ্বয়ের মধ্যে সংঘর্ষের  ঘটনায় মো.ফজল মিয়া (৪০) মারা গেছেন। তিনি গ্রামের মৃতঃ ছনু মিয়ার পুত্র। 


শনিবার (২৮ ফেব্রুয়ারী)  দুপুরে  পুরান নোয়াকোট গ্রামে এ  সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মো.ফজল মিয়া -কে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ সংঘর্ষের  ঘটনায়  আরো ৩ ব্যাক্তি আহত হয়েছেন। 


পুলিশ জানিয়েছে,মসজিদের ক্যাশের টাকা ও হিসাব মো. কাঁচা  মিয়ার নিকট রক্ষিত ছিলো। এ টাকার  হিসেব চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান   সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##


সিলেট প্রতিদিন / এসআর


Local Ad Space
কমেন্ট বক্স