শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

  • প্রকাশের সময় : ২১/০২/২০২৬ ১৪:২৪:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
2

মৌলভীবাজার সদরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। নিহত সকলে অটোরিকশার চালক ও যাত্রী।


শুক্রবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-মৌলভীবাজার সড়কের গিয়াসনগর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এতে নিহতরা হলেন, অটোরিকশার চালক আলিনূর এবং যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া।


পুলিশ ও স্থানীয়রা জানান, গিয়াসনগর শাহপুর এলাকায় ঢাকা-মৌলভীবাজার সড়কে শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেহান মিয়াকেও মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নিহত তিন জনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি