শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

তাহিরপুরে ছাত্রলীগ নেতা অপু গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৮/১২/২০২৫ ১১:৫৮:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
135

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অপু মুখার্জীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাহিরপুর বাজারের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


অপু মুখার্জী তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের অজয় মুখার্জির ছেলে।


তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও সাবেক বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক।


অভিযানের সময় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতাররকৃত অপু মুখার্জীর বাবা অজয় মুখার্জি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নয়। সে নিয়মিত বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। কোনো ধরনের অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরে দায়ের হওয়া নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে অপু মুখার্জীকে গ্রেফতার করা হয়। ওই মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এ ঘটনার সঙ্গে অপু মুখার্জীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।


তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি অপু মুখার্জীকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার (২৮ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স