মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

গ্রেফতারের পর কারাগারে সাংবাদিক নেতা মোল্লা জালাল

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৪ ০১:০০:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
46

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।


নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীর করা মামলায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাংবাদিক নেতা মোল্লা জালালকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি