শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৬ ১৩:৩৯:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
99

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন এয়োদশ জাতিয় সংসদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।


আজ বুধবার বেলা ১১টায় সাভারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।


প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এককভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সাক্ষরের পাশাপাশি বৃক্ষরোপণ করেন।


স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবর জিয়ারত করবেন।


জানা যায়, এরপর সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৈঠকের পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স