সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

জৈন্তিয়া খাসিয়াদের ঐতিহ্যবাহী উৎসব ‘হকতই’ উদযাপিত

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৭:৩৮:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেটের জৈন্তিয়া খাসিয়াদের ঐতিহ্যবাহী উৎসব ‘হকতই’ উদযাপিত হয়েছে। এঅঞ্চলে বসবাসরত জৈন্তিয়া ‘খাসিয়া’ সম্প্রদায় বা সিন্টেংদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব হচ্ছে হকতই। প্রতিবছরের মতো এবারও অত্যন্ত জাঁকজমকের সাথে উৎসবটি পালন করা হয়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলা খাসিয়া যুব সংঘের আয়োজনে খাসিয়া সেবা সংঘের সভাপতি নিউয়েল নাইয়াং’র সভাপতিত্বে ও আধিবাসী নেতা বিশ্বজিৎ সুমের এর সঞ্চালনায় রাত ৯টায় কেক কেটে “হকতই-২০২২” উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিআইডির এসপি সুজ্ঞোন চাকমা, সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাক্তার প্রতেকেশর খীসা।

এছাড়া উপস্থিত ছিলেন অনুক খাসিয়া, শংকর খৈয়াম, ফয়সল খংলা প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স