শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী ও তসলিমা নাসরিনের বিরুদ্ধে সিলেটে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ সাইবার ট্রাইব্যুনালের

  • প্রকাশের সময় : ১৯/০১/২০২৬ ১৬:৩৬:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
29

নারীবাদী লেখক তসলিমা নাসরিনের লেখা প্রকাশ করায় কানাডা থেকে প্রাকশিত নিউজ পোর্টাল ‘নিউজ ডিপ্লোমেটস’ সম্পাদক দুলাল আহমদ চৌধুরীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৬ ২৭ ধারায় মামলা হয়েছে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে। মামলায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকেও আসামী করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক শুনানী শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।


গত ১১ জানুয়ারী সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন সিলেটের জৈন্তাপুর উপজেলার মাওলানা আলা উদ্দিন। শুনানীর প্রায় এক সপ্তাহ পর আজ রবিবার ট্রাইবুনাল এই আদেশ দেন।


মাওলানা আলা উদ্দিন তার অভিযোগে নিউজ ডিপ্লোমেটস-এ সম্প্রতি প্রকাশিত তসলিমা নাসরিনের কলামের বর্ণনা তুলে ধরেন। অভিযোগে বলা হয়, তসলিমা নাসরিনের এসব লেখায় অত্যন্ত খোলামেলাভাবে ইসলাম, আলেম-ওলামা, দেশপ্রেমিক রাজনীতিক, মাদ্রাসা শিক্ষা, জুলাই যোদ্ধাদের কটাক্ষ করেছেন। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে তুচ্ছতাচ্ছিল্য, শহীদ ওসমান শরিফ হাদীসহ জুলাই যোদ্ধা, মাদ্রাসা শিক্ষা এবং ইসলাম ধর্মকে অত্যন্ত নোংরা ভাষায় উপস্থাপন করা হয়েছে।

এসব লেখায় সাম্প্রদায়িক উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি, মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত এবং সুপরিকল্পিতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে জনমনে উত্তেজনা সৃষ্টি করেছে। উল্লেখ্য, তসলিমা নাসরিন প্রায়  ৩১ বছর যাবৎ দেশ থেকে নির্বাসিত। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি