কর্মধার বাবনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ আহসান উদ্দীনের উপর সন্ত্রাসী নূর মিয়া কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তের দাবীতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে বিভিন্নস্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সকাল থেকে কাদিপুর ইউনিয়নের হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা ও নিজামিয়া বিশকুটি দাখিল মাদ্রাসায়, কর্মধার বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসা, টিলাগাঁও ইউনিয়নের বাংলা টিলা দাখিল মাদ্রাসা, ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং জয়চণ্ডী ইউনিয়নের গিয়াস নগর দাখিল মাদ্রাসায় পৃথক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বাবনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ আহসান উদ্দীনের উপর সন্ত্রাসী নূর মিয়া কর্তৃক অতর্কিত এ হামলার ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসল রহস্য দ্রুত উদঘাটন প্রশাসন করতে হবে। তাছাড়া হামলাকারী যাতে সহজে পার না পায় সেজন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করেন তারা।




কুলাউড়া প্রতিনিধি



