শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

সিরিজ বাঁচানো টেস্টে টাইগার পেসার তানজিমের অভিষেক

  • প্রকাশের সময় : ২৮/০৪/২০২৫ ০১:১৬:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
156

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানো টেস্টে দেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো পেসার তানজিম হাসান সাকিব। 


সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হয় তানজিমের। 


টেস্ট শুরুর আগে তানজিমের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন দেশের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। 


প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী তানজিম। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ১০টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তানজিম। 


২০২৩ সালে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক হওয়া তানজিম ওয়ানডেতে ১৩ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন।


সিলেট প্রতিদিন / এএস


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি