শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

পদ ছাড়লেন সিকৃবি ভিসি

  • প্রকাশের সময় : ২২/০৮/২০২৪ ১১:৫৯:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
49

বৈষম্যবিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকা এবং নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা ।


বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে পদত্যাগপত্র জমা দেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন বলে তিনি পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন।


পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  ২১ নভেম্বর ২০২২ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৬১.১৪.৪৩৪ স্মারকমূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ২১ নভেম্বর ২০২২ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তবে বর্তমানে ব্যক্তিগত কারণে তিনি এ পদ থেকে অব্যাহতি চাচ্ছেন।


এর আগে বুধবার বিকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি