শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০২:৪১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেটসহ দেশের পাঁচটি বিভাগে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটি বলেছে, সিলেট, খুলনা, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে বৃষ্টির প্রবল আশঙ্কা আছে, তবে অন্য বিভাগে সে শঙ্কা ক্ষীণ।

অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ওই পাঁচ বিভাগে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের পর বিকেলের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। তাপমাত্রা বাড়া-কমা নিয়ে জানতে চাইলে এ আবহাওয়াবিদ বলেন, শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সার্বিক তাপমাত্রা কম থাকতে পারে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর সেটি বাড়তে থাকবে। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স