বলিউডে আবার বিয়ের সানাই বাজতে চলেছে। ২১ ফেব্রুয়ারি বলিউড অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতার আর তাঁর প্রেমিকা শিবানী দান্ডেকর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
আর এ খবর নিশ্চিত করেছেন ফারহানের বাবা তথা প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। এবার এই বিয়ে ঘিরে কিছু তথ্য জানা যাক।ফারহান-শিবানী মুম্বাইয়ে কোর্ট ম্যারেজ করবেন, তা আগেই জানা গেছে।
এরপর তাঁদের বিয়ের অনুষ্ঠান খান্ডালার এক ফার্ম হাউসে অনুষ্ঠিত হবে। তবে এখানেই শেষ নয়। জানা গেছে, ফারহান আর শিবানীর তাঁদের বিয়ে ঘিরে আরও বড়সড় পরিকল্পনা আছে।
আর তাই এই হবু দম্পতি বিয়ের পর মরিশাসে উড়ে যাবেন। না, মধুচন্দ্রিমার জন্য নয়। জোর গুঞ্জন যে ফারহান আর শিবানী মরিশাসে তাঁদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান করবেন।
তাই তাঁদের বিয়ের অনুষ্ঠান মুম্বাই, খান্ডালা,মরিশাস—এই তিন জায়গায় হতে পারে।




বিনোদন ডেস্ক



