শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

টাঙ্গুয়ায় বেড়াতে গিয়ে প্রাণ গেলো সিলেটের শিশুর

  • প্রকাশের সময় : ১৫/০৮/২০২৫ ০৮:৫৬:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
47

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে মা বাবা সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী নৌকা থেকে পানিতে পড়ে মাসুম(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


সে সিলেট নগরের শেখঘাট এলাকার কবির আহমেদের ছেলে।


মাসুমের বাবা কবির আহমেদ সিলেট থেকে স্বপরিবারে এসেছিলেন টাংগুয়ার হাওর দেখতে।


শুক্রবার দুপুর ১২টার দিকে টাংগুয়ার হাওর এলাকায় মাসুম নৌকা থেকে পড়ে যায় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালিত করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর স্টেশন অফিসার মো. ফরিদ হোসেনের নেতৃত্ব ডুবুরিদল বিকেল সাড়ে ৪ টার দিকে মৃত দেহ উদ্ধার করে।


তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি