শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২৬ ২১:৪৩:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
12

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২৬-২৭ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম.সাইফুর রহমান তালুকদার পুন:নির্বাচিত হয়েছেন।


সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো.ইরফানুজ্জামান চৌধুরী ভোট গ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেন। 


এসময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।


অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন), সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট), কোষাধক্ষ্য শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ (একাত্তরের কথা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো‍.কামরুল আলম (আলোকিত সিলেট), দপ্তর সম্পাদক দেলওয়ার  হোসেন মান্না (ডেইলি ক্যাম্পাস), কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো.মশাহিদ আলী (বার্তা২৪.কম) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।


ভোট গ্রহণ চলাকালে চলাকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মুখপাত্র ও ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের আপীল বোর্ডের সদস্য ডা.মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, এনসিপি সিলেট জেলা শাখার জুলাই গণঅভ্যূত্থান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নির্বাচন পরিদর্শন করেন।


নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি