ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের আমন্ত্রনে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্টিত হয়।বৃহস্পতিবার রাত ৮ টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ইনস্পেক্টর (তদন্ত) রনজন কুমার ঘোঘ,প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,সহ -সভাপতি বদর উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম,সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু,প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির ,নির্বাহী সদস্য রাজ উদ্দিন,সদস্য তমাল পোদ্দার,আমির আলী,সেলিম মাহবুব, জাহাঙ্গীর আলম চৌধুরী,উজ্জীবক সুজন তালুকদার,জামিল আহমদ, কোকমান হোসেন,সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনায় চুরি, ডাকাতি,ছিনতাই,চোরাচালান,চাঁদাবাজি সহ বিভিন্ন প্রকার অপরাধ দমনের ব্যাপারে আলোচনা হয়।
এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ও সম্পন্নের বিষয়ে পুলিশের ভুমিকা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা অনুষ্ঠিত হয়।নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান তাঁর দায়িত্বকালীন সময়ে সকল সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেছেন, নিরপেক্ষ ভুমিকায় থেকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের যা- যা প্রয়োজন তাই করবে। কোন অপরাধীদের ছাড় দেয়া হবেনা।




ছাতক প্রতিনিধি



