বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সিলেটে হাম উপসর্গে আরও ১২৩ শিশু হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : ১৪/১০/২০২৬ ১২:২১:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ফাইল ছবি
Share
6

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম উপসর্গে নতুন করে ১২৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে পরীক্ষাগারে নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে হামের উপসর্গে নতুন মৃত্যুর ঘটনাও ঘটেনি।


বুধবার (১৪ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলাবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৩ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছে।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭৯। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৬ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন ভর্তি রয়েছে। এ ছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে মোট ১ হাজার ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২৯ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। হবিগঞ্জের এই সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগীও অন্তর্ভুক্ত রয়েছেন।


এদিকে চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮২ জন সন্দেহভাজন এবং ১০ জন পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ছিলেন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী কিংবা সন্দেহজনক হামে নতুন মৃত্যু হয়নি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স