শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৫২ লক্ষ টাকার চোরাচালান জব্দ

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৬ ১৮:৪৭:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৫২ লক্ষ টাকার চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।


শুক্রবার সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র দায়িত্বাধীন সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, বিছনাকান্দি, শ্রীপুর, উৎমা, ডিবিরহাওর, সোনারহাট, পান্থুমাই, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় কম্বল, জিরা, গরু, ঔষধ, মহিষ, টমেটো, এসএস টোব্যাকো, চকলেট, আলু, বাসমতি চাল, জুস, সনপাপড়ি, কসমেটিকস, পান মশলা, মিঠাই পান এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, সোয়েটার জব্দ করতে সক্ষম হয়। 


জব্দকৃত চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ৫২ লক্ষ ৯৬ হাজার ৩ শত ৮৫ টাকা।


এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। 


তিনি আরও বলেন, জব্দকৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স