শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২৬ ০১:৪১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
1

ছাতক থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আসামী, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন আসামী, নিয়মিত মামলার ১জন আসামী,জিআর ওয়ারেন্টভূক্ত ২জন আসামী,সিআর ওয়ারেন্টভূক্ত ১ জন আসামী সহ মোট ৭জন আসামী গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয় । 


ছাতক থানার মামলা নং-১০( ০৯) ২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০ (ক)/৪১ এর  ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামী

পৌর সভার বাগবাড়ি গ্রামের (  ভাড়াটে )  জয়নাল  মিয়ার  পুত্র আলা উদ্দিন (২৩),বাগবাড়ি-ছাতক রেলওয়ের পরিত্যক্ত হাসপাতালের বাসিন্দা,হোসেন আলীর ছেলে শরীফ আহমদ  (৩৪)- কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


ছাতক থানার মামলা নং-১১ (০৯ ) ২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক)এর এজাহার নামীয় (পচিশ) ২৫ পিস  ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামী পৌরসভার বাগবাড়ি গ্রামের (টিলাবাড়ি) মোখলেস মিয়ার পুত্র  সাঈদী ইসলাম হৃদয় (৩০)-কে পুলিশ গ্রেফতার করে। 


মামলা নং-০৩ (০৯) ২০২৬ এর  এজাহার নামীয় আসামী নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদ 

এর পুত্র মৌর আলী প্রকাশ মৌরালী (৬৪),পারিবারিক জারী- ০৮/২১(ছাতক) মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী গোবিন্দগঞ্জ 

সৈদেরগাও ইউনিয়নের  চাকল পাড়া গ্রামের  মো. ওয়াহেদ 

আলীর পুত্র শামসুদ্দীন (৩০),জিআর-১৭৯/২৬ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী পৌরসভার মন্ডলীভোগ এলাকার মো.

ফারুক মিয়ার পুত্র মোঃ কয়েস মিয়া (২৫) এবং জিআর- ৩১৩/১৮(ছাতক)মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গোবিন্দগঞ্জ 

-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত কৃষ্ণ রবিদাসের

পুত্র বীরবল রবিদাস (৪০)-কে  থানা পুলিশ গ্রেফতার করে 

আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 


ছাতক থানার অফিসার ইনচার্জ  মিজানুর রহমান জানান, ধৃত ৭ আসামী-কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা  পুলিশের একাধিক  টিম অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে। ##


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স