শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৬ ২২:৫৭:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
91

গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পাঁচমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী তরুণের মরমান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই ঘটনা ঘটে।


নিহত তরুণের নাম ফাহাদ আহমদ। সে বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা ( কোনারবাড়ি) গ্রামের মৃত আব্দুর রউফের একমাত্র ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। পরিবারে তার মা ও দুই বোন রয়েছে।


বুধবার বাদ মাগরিব জানাজা শেষে কোনারবাড়ি পান্জেগানা সংলগ্ন গোরস্থানে পিতার কবরের পাশে তার লাশ দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। 


ফাহাদের ফুফুত ভাই এডভোকেট আব্দুল মুকিত অপি জানান, কীভাবে এই ঘটনা ঘটেছে সেটা জানা যায় নি।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স