শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

রমজানে অসহায়দের পাশে 'হোটেল ফারমিস গার্ডেন'

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৬ ১৪:১৬:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
128

প্রতিবছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফারমিস আক্তার নামে এক নারী উদ্যোক্তা। নিজের রেস্তোরাঁ 'হোটেল ফারমিস গার্ডেন' এর মাধ্যমে তিনি দুস্থ ও অর্থকষ্টে থাকা মানুষের সেহরির সহায়তা এগিয়ে এসেছেন।


​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি স্ট্যাটাসে এমন ঘোষণায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, রমজানে যাদের মাংস কেনার মতো আর্থিক সামর্থ্য নেই, তারা যেন সংকোচ না করে তার হোটেলে যোগাযোগ করেন।


​ফারমিস আক্তার তার স্ট্যাটাসে জানিয়েছেন, বাংলাদেশ সময় আজ দুপুর ১২টা থেকে তার হোটেলে যোগাযোগ করলে অসহায় পরিবারগুলোকে মুরগি ও প্রয়োজনীয় মসলা কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এক্ষেত্রে সাহায্যগ্রহীতাদের সম্মান ও গোপনীয়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


তিনি প্রতিশ্রুতি দেন সাহায্য নেওয়ার সময় কোনো ছবি তোলা হবে না। ​সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হবে। ​যাতে কেউ হীনম্মন্যতায় না ভোগেন, সেজন্য যে কাউকে নিঃসঙ্কোচে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।


​রমজানকে কেন্দ্র করে বাজারে ​দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে যেখানে সাধারণ মানুষের হিমশিম খেতে হচ্ছে, সেখানে একজন নারী উদ্যোক্তার এমন সরাসরি আর্থিক ও খাদ্য সহায়তার উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


জানা যায়, ফারমিস আক্তার সিলেট নগরীর মিরের ময়দানের বাসিন্দা। বর্তমানে তিনি আমেরিকায় পরিবার নিয়ে বসবাস করছেন। প্রতি বছর পবিত্র রমজান ও ঈদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থাকেন।


নেটিজেনরা বলছেন, লোকদেখানো প্রচারণার ভিড়ে ফারমিস আক্তারের এই 'গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি' প্রকৃত ইসলামের শিক্ষা ও মানবতার জয়গান গায়।


মিজানুর রহমান নামে একজন তার স্ট্যাটাস শেয়ার করে সেখানে লিখেছেন 'খুবই ভালো উদ্যোগ 

প্রতি ঈদের সময়ও তিনি গরীব মানুষদেরকে ফ্রী তে পোষাক দেন। আল্লাহ যেন উনার সবকিছুতে বারাকাহ দান করেন।


এব্যাপারে আমেরিকায় বসবাসকারী নারী উদ্যোক্তা ফারমিস আক্তার বলেন, আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। আমার এই ক্ষুদ্র উদ্যোগে কারো যদি একটু সহযোগিতা হয় তাতেই আমি খুশি। আমরা সবাই একে অন্যের পাশে দাঁড়ানো উচিত।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স