শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

জাফলং ও ভোলাগঞ্জের প্রাকৃতিক সুন্দর্য রক্ষায় সততা ও আন্তরিকতার প্রয়োজন : মুফতি আলী হাসান উসামা

  • প্রকাশের সময় : ১১/০৮/২০২৫ ১১:২০:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
84

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আলী হাসান উসামা বলেছেন, পাথরখেকোরা জাফলং ও ভোলাগঞ্জের দুটি পর্যটনস্পটই শেষ করে দিয়েছে, এখানে কি দেখার কেউ নেই? প্রশাসন কি করে, দুর্নীতির কারণে জাফলং ও ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে, তাই এই প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য রক্ষার জন্য সবাইকে সততা ও আন্তরিকতার সাথে এগিয়ে আসা প্রয়োজন।


তিনি সোমবার (১১ আগষ্ট) গোয়াইনঘাট প্রেসক্লাবে খেলাফত মজলিস গোয়াইসঘাট উপজেলা শাখার ষান্মাসিক শোরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।


ঐদিন তিনি থানা সদরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং মতবিনিময় সভা, গণসংযোগ, দেয়াল ঘড়ি মার্কার লিফলেট বিতরণ ও পথসভায় অংশ গ্রহণ করেন।


এ সময় তিনি আরো বলেন, আমরা একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি, আমরা দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম-খুন আর ধর্ষণ থাকবেনা। এজন্য প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগিতা ও মতামত। আমরা যদি আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়ণের প্রতীক দেয়াল ঘড়ির পক্ষে আপনাদের সমর্থন লাভ করতে পারি, তাহলে অত্র অঞ্চলে উন্নয়ণের এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপিত হবে ইনশাআল্লাহ।


উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কাজী শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আখলাকুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, মহানগরী শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরী।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি