শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২৬ ১৬:৫২:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

বাংলাদেশে আসন্ন একতরফা ও বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে এবং, 'নো ভোট, নো ভোট,' এর দাবিতে গত বৃহস্পতিবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক বিশেষ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের  উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের জনগণের মতামত উপেক্ষা করে যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে, তা সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। তারা দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না।


বক্তারা আরও বলেন, নৌকা প্রতীক ছাড়া নির্বাচন মানে গণতন্ত্রকে ধ্বংস করার শামিল। তাই তারা স্পষ্টভাবে ঘোষণা দেন—“নৌকা না থাকলে ভোট নেই” , 'নো ভোট, নো ভোট,'।


সমাবেশে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।


এতে বক্তব্য রাখেন বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধরী, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহাগ, আল জাবের আহমেদ রুম্মান, মোহাম্মদ আরিফুল ইসলাম, ফাহাদ আহমেদ , মোঃ জাকারিয়া, ছাত্রলীগ নেতা সিলেট মহানগর, আবু তালেব সাজিদ, রেদওয়ান আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবাশ্বির মিয়া, আল আমিন সাদী, মৌলভীবাজার উপজেলা , সদর ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহমিদ আহমদ, মো: মোছা মিয়া, মো: জাহিদ হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রলীগ ১৮ নং ইউনিটের সাবেক সভাপতি মো: আমিনুল ইসলাম।


শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি