শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ছাতকে ছাত্রলীগে নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : ৩০/০৭/২০২৫ ০৮:০৬:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
45

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে জুবায়ের আহমেদ  (২৬)  নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর-নোয়াপাড়া গ্রামের মনজুর আহমদের পুত্র  ও  চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। 


পুলিশ জানিয়েছে জুবায়ের আহমেদ ছাতক থানার  মামলা নং-২৮, তাং-২২.০৭.২৫ খ্রিঃ এর সন্দিগ্ধ আসামী। মঙ্গলবার রাত তাকে গ্রেফতার করা হয়েছে।


ছাতক থানার এসআই  মো.মোফাখখারুল ইসলাম,এসআই সৈয়দ গোলাম সারোয়ার,এসআই শরীফুল আলম,এসআই মো.সিকান্দর আলী, এসআই রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স সহ  এক বিশেষ অভিযান পরিচালনা করে জুবায়ের আহমেদকে গ্রেফতার করেন।


ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ,আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বুধবার তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি