মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
এলাকায় শোকের ছায়া

জকিগঞ্জে বিয়ের দু’দিন আগে সড়ক দু'র্ঘটনায় যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৬/০৫/২০২৫ ০৬:৫১:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
80

বিয়ের মাত্র দু’দিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদিআরব ফেরত হুসাইন আহমদ বাবলু (২৫) নামের এক যুবক। সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরেক আরোহী কাওছার আহমদ। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


নিহত হুসাইন আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৯মে (শুক্রবার) হুসাইন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন গোটারগ্রাম এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে।


বিয়ের ঘর সাজানো, অতিথিরা আগত, বাড়িতে উৎসবমুখর পরিবেশ—সবকিছু মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে। যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই ফিরবে তার নিথর দেহ। এমন হৃদয়বিদারক দৃশ্যে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, প্রতিবেশীরা।


হুসাইন আহমদ বাবলুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই  বেদনার ছাপ। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ পরিবেশে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি