মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রা.ণ গেলো কৃষকের

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৫ ০৮:৩০:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
97

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে দিলোয়ার হোসেন(৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৫এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাড়ির  পাশের পুটিয়া নদীর পাড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত দিলোয়ার হোসেন নোয়াগাঁও গ্রামের জমসেদ আলীর পুত্র৷


নিহতের চাচাত ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় দিলোয়ার বাড়ির পাশে পুটিয়া নদীর পাড়ে যান গরু আনতে। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত্য ঘোষণা করেন।


শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি