বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শাবিপ্রবি ছাত্রের অপরহণ কান্ড!

  • প্রকাশের সময় : ০৮/০৭/২০২৩ ০৮:০৬:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
23

মানসিক অসুস্থতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক ছাত্র অপরহণ কান্ড ঘটিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম তরিকুল ইসলাম। তিনি গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

সিলেট নগরীর তারাপুর চা বাগানে এ কান্ড ঘটায় বলে জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল ইসলাম শনিবার (০৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় তারাপুর চা বাগানে চা গাছের কাচা পাতা খেতে থাকে তরিকুল। এ সময় স্থানীয় দুই ব্যক্তি তার এমন আচরণ দেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কথার এক পর্যায়ে তরিকুল উদ্ভট বাক্য ব্যবহার করতে থাকেন। রাত বাড়ায় স্থানীয়রা তরিকুলের নিরাপত্তার কথা ভেবে তাকে তাদের বাসায় নিয়ে আশ্রয় দেন।

জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)রেজাউল ইসলাম জানান, তরিকুল তার বাসায় ফোন দিয়ে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন। মূলত এ খবরটি মিথ্যা। খবর পেয়ে তরিকুলের পরিবার আজ শনিবার সকালে ক্যাম্পাসে আসেন এবং প্রক্টরকে বিষয়টি জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর থানায় জানালে আমরা উদ্ধার অভিযান চালাই। পরে তাকে শ্রাবণী আবাসিক এলাকার গেইটে নিয়ে এলে আমরা সেখানে উপস্থিত হই। এ সময় তরিকুল আমাদের সাথে দুর্ব্যবহার শুরু করে। এক পর্যায়ে তার বাবা মা বলেন সে মানসিকভাবে অসুস্থ। পরে তাকে প্রক্টরের কাছে সোপর্দ করি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, তার পরিবার আমাদের বিষয়টি জানান। পরে আমরা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি। এখন তাকে পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে। তারা তার উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি