মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

গোল‌াপগঞ্জ প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে মহান স্বাধীনতা দিব‌সের আ‌লোচনা সভা

  • প্রকাশের সময় : ২৬/০৩/২০২৬ ১৮:১০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
66

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপল‌ক্ষ্যে গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।


বৃহস্প‌তিবার (২৬ মার্চ) দুপুরে প্রেসক্লাব কার্যাল‌য়ে আহবায়ক এনামুল হক এনা‌মের সভ‌াপ‌তি‌ত্বে ও সদস‌্য স‌চিব ইমরান আহম‌দের প‌রিচালনায় শুরু‌তে কালা‌মে পাক থেকে তেলাওয়াত ক‌রেন সাধারণ সদস‌্য জাকা‌রিয়া তালুকদার।


আ‌লোচনা সভায় বক্তব‌্য দেন, যুগ্ম আহবায়ক হা‌রিছ আলী, সদস‌্য সা‌কিব আল মামুন ও মাহমুদুল হাসান বাচ্চু।


আ‌লোচনা সভায় বক্তারা ব‌লেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের এক অনন্য প্রতীক। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার যে অদম্য চেতনায় উজ্জীবিত হয়েছিল, তা আজও আমাদের পথ দেখায়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন যেখানে সত্য, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠিত হবে।


আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। একই সাথে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন, সততা ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। তাহলেই স্বাধীনতার প্রকৃত স্বার্থকতা অর্জিত হবে।




আ‌লোচনা সভায় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সাধারণ সদস‌্য দীনেশ দেব নাথ, সে‌লিম হাসান কাওছার, শ‌ফিক উ‌দ্দিন আহমদ, জাকা‌রিয়া আবুল, জা‌বেদ মাহবুব, ছাইম ইব‌নে আব্বাস প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স