মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

অনুমোদন ছাড়া ব্যানার-ফেস্টুন না লাগানোর আহ্বান সিসিক প্রশাসকের

  • প্রকাশের সময় : ২০/০৩/২০২৬ ০৩:১২:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
69

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) অনুমোদিত বিলবোর্ড ছাড়া নগরের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন না লাগানোর জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকেই নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার ও ফেস্টুন সাঁটাচ্ছেন, যা নগরের সৌন্দর্য নষ্ট করছে।

তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ব্যানার-ফেস্টুন লাগানোর ফলে শহরের নান্দনিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সিলেট একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে উঠুক।

সিসিক প্রশাসক আরও বলেন, নগরের সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে নগরের পরিবেশ ও সৌন্দর্যের ক্ষতি হয়—এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সিটি কর্পোরেশনের অনুমোদিত বিলবোর্ডসমূহ এই নির্দেশনার আওতার বাইরে থাকবে বলেও জানান তিনি।


সিলেট প্রতিদিন / এসআর


Local Ad Space
কমেন্ট বক্স