বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২৩ ১১:৪০:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
58

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক (পিএসই) প্রকল্প আন্ত:স্কুল বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ঢাকা এর সহযোগিতায় এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর বাস্তবায়নে এই বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপাভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সঞ্জিত কুমার বিশ্বাস সভাপতিত্বে প্রকল্পের সমন্বয়কারী মোঃ মোরসালীন মুকিত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

আন্ত:স্কুল বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা শ্রীমঙ্গল উপজেলার ২৬টি স্কুল ও ৪টি মার্দাসা এই মেলায় অংশগ্রহন করে। যেখানে আন্ত:স্কুল বিজ্ঞান মেলায় প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম স্থান লাভ করে দি বাড্স রেসিন্ডেসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ২য় স্থান লাভ করে বর্ডার গাড পাবলির্ক উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান লাভ করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় । বিজ্ঞান ভিত্তিক দেয়ালিকায় প্রথম স্থান লাভ শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়, ২য় স্থান লাভ করে বেগম রাসুলজান উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান লাভ করে মির্জাপুর উচ্চ বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ২য় স্থান লাভ করে বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান লাভ করে দি বাড্স রেসিন্ডেসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । এছাড়া ১৫০জন উপস্থিত ছাত্র/ছাত্রীদের মাঝে বিজ্ঞান শিক্ষায় অবদান রাখার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। এ মেলায় প্রত্যেকটি স্কুল ও মাদ্রাসার স্কুল ভিত্তিক বিজ্ঞান মেলায় পুরষ্কার গুলো বিতরন করা হয়েছে । বিজ্ঞান শিক্ষায় ছাত্র/ছাত্রীদের উৎসাহিত করার জন্য শাহ মোস্তফা জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হুগলিয়া হাজী মনছব আর্দশ উচ্চ বিদ্যালয় বিজ্ঞানাগারের সরঞ্জাম বিতরন করা হয়।

বিকেলে স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা, পুরস্কার ও বিজ্ঞান ল্যাব সরঞ্জাম বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপাভাইজার সঞ্জিত কুমার বিশ্বাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বহী পরিচালম সাজাদুর রহমান চৌধুরী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা দাস,এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম মিজানুর রহমান আলম প্রধান নির্বাহী এমসিডা হবে তহিরুল ইসলাম মিলন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি