শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সুবিধা বঞ্চিত মানুষের পাশে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২৬ ১৩:৪৯:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
10

ঈদকে সামনে রেখে সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মানবিক উদ্যোগ নিয়েছে সিলেটে অবস্থিত  ভারতীয় সহকারী হাইকমিশন।প্রতিষ্ঠানটির উদ্যোগ ও অর্থায়নে সিলেট নগরীতে অবস্থিত একটি সুবিধা  বঞ্চিত মানুষদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পঞ্চাশজন সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে ঈদের খাবার বিতরণ করা হয়েছে।



সমাজসেবা অধিদপ্তর ও সমাজসেবা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিল "বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাই এসোসিয়েশন সিলেট"।


অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সহকারী হাইকমিশনার জনাব অনিরুদ্ধ দাস বলেন, সমাজের সুবিধা বঞ্চিত ও সুরক্ষা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তিনি বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। আমরা বিশ্বাস করি, এমন ছোট ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভারতীয় হাইকমিশনের অন্যান্য পদস্থ অফিসাররা । 



এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও সংস্কৃতিকর্মী রীমা দাস এবং সমাজসেবা অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন।


অনুষ্ঠান শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার জনাব অনিরুদ্ধ দাস পুরো কর্মসূচি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করার জন্য

"বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাই এসোসিয়েশন সিলেট"–এর সকল সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


এ সময় "বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাই এসোসিয়েশন সিলেট" সংগঠনটির বিভিন্ন ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ২০১৮ ব্যাচ থেকে উপস্থিত ছিলেন তাওরেম রাতুল সিনহা। ২০২২ ব্যাচ থেকে উপস্থিত ছিলেন জান্নাতুল নাজনীন আশা ও উত্তম কাব্য। এছাড়া ২০২৩ ব্যাচ থেকে উপস্থিত ছিলেন দেবজ্যোতি চৌধুরী, স্বপ্নীলা চৌধুরী, অনিক সিনহা ও জয়িতা বণিক।


উল্লেখ্য যে, ২০১২ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ইচ্ছায় শুরু হয় ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ কর্মসূচি। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগী থেকে বিভিন্ন ধাপে ইন্টারভিউ এর মাধমে বিভিন্ন অঙ্গনের  ১০০ জন তরুণ-তরুণীকে নিয়ে ভারত সফরের আয়োজন করে ভারতীয় হাইকমিশন,ঢাকা।


এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা থাকেন। মূলত ভারত-বাংলাদেশের মধ্যকার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস সংক্রান্ত তথ্য আদান-প্রদান এই কর্মসূচির মূল লক্ষ্য। ভারত সরকারের অর্থায়নে ১০০ জন ইয়ুথ ডেলিগেট হিসেবে প্রতিবছর দেশটি বিভিন্ন রাজ্যের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের সুযোগ পান।১০ দিনের সফরে তারা ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি