শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে দেবের দিকে।

বিশ্বনাথে আ.গু.নে পুড়ে নববধূর রহস্যজনক মৃ.ত্যু: স্বামী আটক

  • প্রকাশের সময় : ২০/০১/২০২৬ ০৯:৪২:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: ঘটনাস্থল পরিদর্শনে বিশ্বনাথ থানার ওসি।
Share
70

বিশ্বনাথে আ.গু.নে পুড়ে নববধূর রহস্যজনক মৃ.ত্যু: স্বামী আটক সিলেটের বিশ্বনাথে বিয়ের মাত্র ১৭ দিনের ভেতরে আগুনে পুড়ে নববধূর রহস্যজন মৃত্যু হয়েছে।


ওই নববধূ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় গ্রামের আব্দুল মালেক (৩৮) এর স্ত্রী রেছনা বেগম (২৭)।

রোববার বিকেলে স্বামীর বাড়ির রান্না ঘরের ভেতরে শরীরে আগুন লেগে পুড়ে যান ওই নববধু। পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওয়ানা দিলে ওসমানী নগরের গোয়ালা বাজারে গিয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্বামী আব্দুল মালেককে আটক করেছে পুলিশ।

নিহত নববধূর পিতা অলংকারী ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল রাজ্জাকের অভিযোগ তার মেয়েকে দেবর লোকমান মিয়া (২৫) আগুনে পুড়িয়েছে। একথাটি জীবিত অবস্থায় ওসমানী হাসপাতালে মেয়ে রেছনা বেগম তার কাছে বলেছে। আর তাই নববধূর মৃত্যুতে নানা রহস্য দেখা দিয়েছে।


 তবে দেবরের উপর মেয়ের বাবার অভিযোগ মিথ্যা দাবি করে স্বামী আব্দুল মালেকের চাচা আশিক মিয়া বলেন, ঘটনার সময় দেবর লোকমান মিয়া বাজারে চুল কাটতে ছিল। আর যখন নববধূ রেছনা বেগমের শরীরে আগুন লাগে তার চিৎকার শুনে আমার ভাতিজি দৌঁড়ে গিয়ে দেখে রান্না ঘরের ভেতর দিকে দরজা বন্ধ রয়েছে। কৌশলে দরজা খুলে দেখা যায় তার শরীরে আগুন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


জানতে চাইলে ওসি তদন্ত মনোজ কুমার বলেন, সন্দেহজনক ভাবে তার স্বামীকে আটকের পর ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। নববধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স