সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হাত থেকে লীজ ভূমি ঠেকাতে সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এক প্রবাসীর বৃদ্ধা মা। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আফতাব আলীর স্ত্রী ফুলমালা বেগম (৭০)।
রোববার (১৮ জানুয়ারি) তিনি এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করেন, তিনি বাড়িতে একাই বসবাস করেন।
অভিযুক্তরা পাশ্ববর্তী চৈতন নগর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে আজিজুর রহমান সুরত, মৃত তাইদ উল্লাহ ছেলে নজির উদ্দিন, মৃত রইছ উল্লাহ ছেলে ইব্রাহিম আলী সিজিল ও মীরের গাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবুল কালামসহ ৫০/৬০ জন লোক তার বাড়ির রাস্তাসহ ভূমির মাটি কাটার চেষ্টা ও দেয়াল নির্মাণ করে ভূমি দখলের পায়তারা করছেন।
ভূমিটি হচ্ছে মৌলভীর গাঁও মৌজার জেএল নং- ৫৩ স্থিত, ১ নং খতিয়ানের, ১৯৩০ দাগের সরকারী মালিকানাধীন। তপশীল বর্ণিত ভূমি ভিপি ০৯/২০০৪-২০০৫ মামলা মূলে তার ফুলমালার ছেলে যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান সরকারের কাছ থেকে বন্দোবস্ত আনেন। আর এই ভূমির মধ্যস্থান দিয়ে চলাচলের জন্য রয়েছে তাদের বাড়ির রাস্তাও। বর্তমানে অভিযুক্তরা জোরপূর্বক ওই ভূমির মাটি কেটে নেয়ার চেষ্টা ও ভূমির উপর দেয়াল নির্মাণের পায়তারা করছেন। তাই প্রতিপক্ষের লোকজন যাতে এই ভূমিতে পাঁকা দেয়াল নির্মাণ করতে না পারে সে জন্য তিনি ডিসির কাছে তিনি ওই লিখিত আবেদন দিয়েছেন।
এছাড়াও গত বছর ২১ ডিসেম্বর সকালে একই অভিযুক্তরা অনাধিকার প্রবেশ করে বসত বাড়িতে হামলা করেন। এসময় তিনি দ্রুত ভেতরে প্রবেশ করে বসত ঘরের গেট লাগিয়ে তাদের হাত থেকে রক্ষা পান। পরে হামলা কারিরা ওই ভূমির উপর দিয়ে চলমান বাড়ির রাস্তায় রোপন করা তাদের প্রায় ৩/৪ শত গাছ কেটে দেয়।
এনিয়েও তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে প্রধান অভিযুক্ত আজিজুর রহমান সুরত বলেন, তার দাদা, বাবা ও ফুফুর নামে এই ভূমিখানার দলিল রয়েছে। যেভাবেই হোক একসময় সরকারের নামে চলে যায়। ফলে ২০০৪ সালে ফুলমালা বেগমের ছেলে যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান সরকারের কাছ থেকে বন্দোবস্ত আনেন। আর এই বন্দোবস্তের পর তিনি সত্ত্ব মামলা করলে আদালত তার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি করেন




বিশ্বনাথ প্রতিনিধি



