শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
আদালতের নির্দেশ অমান্য

বিশ্বনাথে ড্রেনের বাঁধ অপসারণ না করে প্রতিপক্ষকে আপিলের পরামর্শ দিলেন অ্যাসিল্যান্ড

  • প্রকাশের সময় : ০৯/১২/২০২৫ ২২:০১:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
41

সিলেটের বিশ্বনাথে পানি নিষ্কাশনের জন্য আদালতের নির্দেশ বন্ধ ড্রেনের বাঁধ অপসারণে গিয়ে উল্টো প্রতিপক্ষকে আদালতে আপিল করার পরামর্শ দিলেন অ্যাসিল্যান্ড। প্রতিপক্ষকে এমন পরামর্শ দিয়ে বন্ধ ড্রেন অপসারণ না করেই তিনি গাড়িতে উঠে চলে যান। এনিয়ে উপস্থিত লোকজনের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


জানা যায়, সম্প্রতি উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের হামিদপুর (হিমিদপুর) গ্রামের লন্ডন প্রবাসী জুনাব আলী (৫৫) এর বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেন পার্শ্ববর্তী আরেক লন্ডন প্রবাসী কাউসার আলী (৫৫)। এতে লন্ডন প্রবাসী জুনাব আলীর বাড়ির পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় বন্ধ ড্রেন অপসারণের জন্য প্রবাসী জুনাব আলীর পক্ষে আদালতে তার ভাগনা মো.সালমান খাঁন (৩০) একটি দরখাস্ত করেন। গত ৩ নভেম্বর সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই দরখাস্ত করা হয়।আর এই আবেদনের পরিপ্রেক্ষিতে পরদিন ৪ নভেম্বর আদালত বিশ্বনাথের অ্যাসিল্যান্ডকে আদেশ দেন যে নালাতে কোন বাঁধ থাকলে তা অপসারন করার জন্য। সেই সাথে ১০ ডিসেম্বরের মধ্যে সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দিতেও অ্যাসিল্যান্ডকে বলা হয়। এছাড়াও সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশ্বনাথ থানার ওসিকে বলা হয়েছে।


গত ৪ নভেম্বর এই আদেশটি করেছেন আদালত। আদেশ পাওয়ার প্রায় একমাস ৪দিন পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে অ্যাসিল্যান্ড সরেজমিনে ঘটনাস্থলে যান।


তিনি সেখানে গিয়ে উপস্থিত লোকজনের সামনে পরিদর্শন করেন। পরিদর্শনের পর নালার বাঁধ অপসারণ না করে উল্টো প্রতিপক্ষ কাউসার আলীর কেয়ারটেকারকে আদালতে গিয়ে আপিল করার জন্য পরামর্শ দিয়ে গাড়িতে ওঠে চলে যান।


এনিয়ে দরখাস্তকারী সালমান খানের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তিনি বলেন যে, অ্যাসিল্যান্ড ড্রেনের বাদ অপসারণ না করে উল্টো প্রতিপক্ষকে আপিল করার পরামর্শ দিয়ে চলে যান। এতে প্রতিপক্ষ শক্তিশালী হয়ে ওঠেছে। তিনি প্রশাসনের কছে সদয় সহযোগীতা কামনা করছেন।


জানতে চাইলে অ্যাসিল্যান্ড লুৎফুর রহমান বলেন, প্রতিপক্ষ লন্ডন প্রবাসী কাউসার আলীর কেয়ারটেকার বলেছে যে তারা কোন নোটিশ পায়নি। এজন্যই তিনি আপিল করার কথা বলেছেন। এছাড়াও আদালতের এই আদেশের ওপর তার সন্দেহ রয়েছে। তিনি যাচাই করে আদেশ সঠিক হলে বুধবার (১০ ডিসেম্বর) বন্ধ ড্রেনের বাঁধ অপসারণ করবেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি