শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

  • প্রকাশের সময় : ২৬/১০/২০২৫ ১৫:৪০:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
32

সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।  রোববার বাণিজ্য মন্ত্রনালয়ের  উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন স্থগিত করে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করে পুনরায় তফশীল ঘোষনার নির্দেশনা দেয়া হয়। যেখানে উল্লেখ করা হয়  গত ১৩ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক প্রেরিত  পত্র নং ০৫.৪৬.৯১০০.০২০.৯৯.০০৪.২৫ এর প্রেক্ষিতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করে পুনঃতফসিলের মাধ্যমে ০২ (দুই) বছর মেয়াদী (২০২৫-২০২৭) পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।  এর আগে নির্বাচনে ভূয়া ভোটার তালিকাবদ্ধ হওয়ার অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর চিঠি দেন সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলু।


গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর সভাপতি তাহমিন আহমদের আত্মগোপনে যাওয়ায় চেম্বার কার্যত অচল হয়ে পড়ে আছে।


এবারের নির্বাচনে দুটি প্যানেল ছিলো। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম।


সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফালাহ উদ্দিন আলি আহমদ (সম্মিলিত ব্যবসায়ী পরিষদ) ও এহতেশামুল হক চৌধুরী (ব্যবসায়ী ফোরাম)।


দুই প্যানেলে মোট ৪২ জন প্রার্থী । তারা প্রতিদিন নগরীর বিভিন্ন মার্কেট ও উপজেলার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন।


ফালাহ উদ্দিন প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উন্নয়ন ও প্রান্তিক ব্যবসায়ীদের সহায়তার। অপরদিকে এহতেশামুল হক চেম্বারকে পুনরায় কার্যকর করে সিলেটকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্য জানাচ্ছেন।


নির্বাচন তফসিল অনুযায়ী, ২২ অক্টোবর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও শুনানি হয়, আর ভোট গ্রহণ ছিল ১ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করায় আবারও তা অনিশ্চয়তার দিকে গেলো।



সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি