জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ৫০ কোটি টাকার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর সিলেটের মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে এই মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার তেঘরী গ্রামের তেরা মিয়ার ছেলে অ্যাডভোকেট শামীম আহমদ। শাহপরান (র.) থানায় সিআর মামলা নং-৪৮৭/২০২৫ইং।
আর এই মিথ্যা মামলা দায়েরের পর তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠন বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত যৌথসভায় এই প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তারা বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কোনো সাংবাদিককের কলম বন্ধ করা যাবেনা। অনতিলম্বে দায়েরকৃত এই ৫০ কোটি টাকার মানহানীর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর না হলে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকরা কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ সভাপতি এমআর টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ এবং মডেল প্রেসক্লাবের শিক্ষানবি সদস্য আফজাল মিয়া।




বিশ্বনাথ প্রতিনিধি



