শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সিলাম শাহ তৈয়ব (রঃ) প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

  • প্রকাশের সময় : ০৬/০৯/২০২৫ ০৬:৫৪:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
81

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম হযরত শাহ তৈয়ব(রঃ)সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) পালিত হয়েছে।


শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিদ্যালয়ের শিক্ষিকা সালমা আক্তারের  সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি এবং অভিভাবক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী  এম. আহমদ আলী।


আলোচনা সভায় অংশগ্রহণ করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, শিক্ষকা মোছা:রেজভা খাতুন  চৌধুরী, শ্রীমতি শুভ্রা রানী দেশমুখ্য, মোছা:নুসরাত মাহবুব, মোছা :ছাদেকা বেগম প্রমুখ। 


মিলাদ পরিচালনা করেন শাহ মুতাহির আলী।পরে দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী। 


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি