শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে মুজিব চেয়ারম্যানের চাচাতো ভাই কামরুল হত্যা : আসামিরা অধরা

  • প্রকাশের সময় : ২৪/০৭/২০২৬ ২২:৩৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
2

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের চাচাতো ভাই কামরুল ইসলাম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন ও তার মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তার।


জানা যায়, গত ২২ জুন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে লেঙ্গুরা নদীর পার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে একইদিন বেলা ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে নিহত হন কামরুল ইসলাম (২৮)। ওই সংঘর্ষে গুরুতর আহত হন সাবেক ইউপি সদস্য বিল্লাল উদ্দিন, তার মেয়ে রুকসানা আক্তার।


এই ঘটনায় মঙ্গলবার (২৩ জুন) গোয়াইনঘাট থানায় কামরুল ইসলামের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান দিয়ে সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন ও তার মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তারকে গ্রেফতার করে।


মামলার অন্যান্য আসামিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের জৈন উদ্দিন (৬৫), আব্দুর ছোবহান (৫৪), বদরুল ইসলাম (৩৪), আজাদুর রহমান (৩২), আব্দুল লতিফ ওরফে পচাই (৫২), ময়নুল ইসলাম (৪০), সালমান (২৯), হেলাল উদ্দিন (৫৬), অছিলা বেগম (৫০), আজিজুর রহমান (৪২), হাজী মহরম আলী, ১৩। জসীম উদ্দিন (১৮)। মামলার আসামিরা প্রকাশ্যে চলাফেরায় নিহতের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহত কামরুল ইসলামের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স