সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের চার যুবক লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে নিঁখোজ হয়েছে। নিখোঁজ ৪ যুবক হলেন চিকারকান্দি গ্রামের এনামুল খাঁন, মামুন খাঁন,রিপন মিয়া ও রনসী গ্রামের তালহা। লিবিয়া থেকে নৌকায় (গেইমে) গ্রীস যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। এখন পর্যন্ত এ ৪ যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি।
সকলের পরিবার সূত্র থেকে জানাযায়,গত ৩ আগষ্ট নিখোঁ'জ যুবকরা বাড়িতে ফোন করে জানান, তারা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার উদ্দেশ্যে নৌকায় (গেইম) উঠবেন। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আর কোন যোগাযোগ হয়নি।এখন পর্যন্ত ৪ যুবকের কোন খোঁজখবর না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
দেশ-বিদেশে অবস্থানরত কোন সুহৃদ ব্যক্তি যদি তাদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে থাকেন তবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে।
যোগাযোগঃ 01742978579// 01738108373




ছাতক প্রতিনিধি



