রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ধর্মপাশায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের অভিযোগ, মিলছে না সত্যতা

  • প্রকাশের সময় : ১৫/১১/২০২৬ ১৮:৩০:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির টাকা আত্মসাতের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন বাবু নামের এক ভিক্ষুক। 


সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুলের সাথে গত শুক্রবার তাহিরপুরে সাক্ষাৎকার করে বাবু অভিযোগ করেন, তার নামে বরাদ্দকৃত ৬৫ হাজার টাকার মধ্যে সমাজসেবা কর্মকর্তা ৩৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তবে সরকারি নথিপত্র যাচাই করে দেখা গেছে, ওই ভিক্ষুকের নামে মোট বরাদ্দই ছিল ৩৫ হাজার টাকা, যার পুরোটাই তিনি বুঝে পেয়েছেন।

​

উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার সেলবরষ ইউনিয়নের বনগাবী গ্রামের মো.সুরুজ ভূঁইয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী বাবু মিয়াকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয় সমাজসেবা অধিদপ্তর। সরকারি নিয়ম অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর প্রকল্পের কাগজপত্রে বাবু'র অনুকূলে ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত এই অর্থ দিয়ে ১০ সেপ্টেম্বর তাকে পুনর্বাসনের প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হয়। কিন্তু সম্প্রতি বাবু মিয়া স্থানীয় সংসদ সদস্যের কাছে ওই সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে তার বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অভিযোগে বাবু দাবি করেন, তার নামে ৬৫ হাজার টাকা বরাদ্দ এসেছিল, সেই টাকা নিজ হাতে উত্তোলন করে নিয়ে আসার পর সমাজ সেবা কর্মকর্তা ৩৫ হাজার টাকা রেখে ৩০হাজার টাকা দিয়েছেন। 

​

বিষয়টি জানাজানি হলে সরকারি নথিপত্র ও বরাদ্দের কাগজপত্র পর্যালোচনা করা হয়। সেখানে স্পষ্ট দেখা যায়, বাবু মিয়ার নামে ৬৫ হাজার টাকা বরাদ্দের কোনো তথ্যই নেই, বরং সরকারিভাবে তার জন্য নির্ধারিত বরাদ্দই ছিল ৩৫ হাজার টাকা। 


এমপি'র কাছে অভিযোগকারী বাবু'র মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী জানান, তিনি মোবাইল রেখে জামালগঞ্জ গেছেন।

​

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ জানান, সরকারি বিধি মোতাবেক বাবু মিয়ার নামে ৩৫ হাজার টাকাই বরাদ্দ ছিল এবং নিয়ম অনুযায়ী পুরো অর্থই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় তিনি ভুল করে এমপি মহোদয়ের কাছে মিথ্যা অভিযোগ করেছেন। নথিপত্র যাচাই করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, বিষয়টি এমপি মহোদয় জানানোর পর, নথিপত্রে এর সত্যতা পাওয়া যায়নি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 


​স্থানীয় সচেতন মহলের ধারণা, দাপ্তরিক বরাদ্দের প্রকৃত পরিমাণ না জেনে অথবা কোনো স্বার্থান্বেষী মহলের উসকানিতে ওই ভিক্ষুক এমন ভিত্তিহীন অভিযোগ করেছেন, যা একজন সরকারি কর্মকর্তার সুনাম ক্ষুণ্ণ করার শামিল। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স