বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমারা ছাতক-দোয়ারাবাজারবাসীকে কাঙ্খিত উন্নয়ন দিতে চাই। এজন্য আমাদের সরকার ও আন্তরিক রয়েছে। ইতিমধ্যে ছাতক পৌরসভা থেকে সুরমা ব্রীজ (পাগল হাসান চত্ত্বর) পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে হাসান চত্ত্বর পর্যন্ত সড়ক ২ লেন সড়ক নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। সওজ বিভাগের এ দুটি কাজে সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে।
এছাড়া ছাতক-দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের সহায়তা ও অনুদানে ছাতক পৌরসভাকে আমরা একটি আধুনিক পৌর সভা এবং ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। এ জন্য আমরা সকল সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।
রোববার (১৫ নভেম্বর) সকালে ছাতক পৌর সভা ভবনের পশ্চিম পাশের ৪১ লক্ষ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে নির্মিত ইউনি-ব্লক রাস্তা, প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ হতে পৌর প্রথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১৮ লক্ষ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মন্ডলীভোগ সরকারি পুকুরের (ছাতক হাইস্কুলের পুকুর) সৌন্দর্য্য বর্ধন কাজের শুভ সুচনা করেন কলিমউদ্দিন আহমেদ মিলন এমপি। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেছেন তিনি।
এসব উন্নয়ণ কর্মকাণ্ডের উদ্বোধনও শুভ সুচনা (ভিত্তিস্থাপন) কালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন,পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পৌর সভার ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক,সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ,উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম,পৌরকর আদায়কারী জামাল উদ্দিন,কর নির্ধারক শহিদুল হক মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের ফারুক আহমদ,যুবদল নেতা ফখরুল আলম, নোমান ইমদাদ কানন,মজনু মিয়া, লালু শাহ,সালেহ আহমেদ প্রমুখ। মোনাজাত করেছেন মাও. আল আমিন।




ছাতক প্রতিনিধি



