শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সিলেটসহ সারাদেশে বিশেষ অভিযান, গ্রে ফ তা র ১৬২৯

  • প্রকাশের সময় : ১৮/০৮/২০২৫ ০১:৫২:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
87

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১৭ জন রয়েছে।


পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন আজ এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬২৯ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি এয়ারগান, তিনটি বিদেশি পিস্তল, ৭টি এলজি, একটি একনলা বন্দুক (দেশীয়), একটি রিভলভার সদৃশ্য গান, একটি রিভলভার সদৃশ্য সিলভার রঙের গান, ২১টি লিড বল কার্তুজ, ১৭ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, তিনটি খালি ম্যাগাজিন, ৭টি ৪৪ ক্যালিবারের ফায়ার্ড কার্তুজ সদৃশ, একটি লোহার ছোরা, তিনটি হাসুয়া, তিনটি চাপাতি, ৬টি ড্যাগার, একটি ব্রাশ নাকল, ৯টি নাইট্রোজেন কার্টিজ, ২ বক্স বোমা বানানো যন্ত্রপাতি এবং তিনটি বক্সে ৮১৬টি স্লাগ জব্দ করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি