শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ওসমানীনগরের সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

  • প্রকাশের সময় : ১৪/০৮/২০২৫ ০৭:৫২:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
60

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ইলাশপুর বটেরতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) ও একই গ্রামের আব্দুল গণির ছেলে আরশ আলী। 


এদিকে, দুর্ঘটনার পর সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে ঘাতক বাস আটক করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে বাসটি জব্দ করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটের  উদ্দেশ্যে মোটরসাইকেলে যোগে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর বটেরতল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস (ঢাকা- মেট্রো-ব-১২-২৭০৪) নামে দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যান এবং হাসপাতালে যাওয়া পথে মারা যান আরশ আলী। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করে।


শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। বাস রেখে চালক পালিয়ে যাওয়ায় বিক্ষুদ্ধ জনতা বাসে অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিভানোর পর আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি।’


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি