শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সিলেটে শাবির পাশে শিক্ষক খু ন

  • প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫ ১১:৪৭:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের নিহত মাদ্রাসা শিক্ষক জুবায়ের আহমদ।ছবি : সিলেট প্রতিদিন
Share
230

সিলেটে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাওলানা জুবায়ের আহমদ(৪৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। 


বুধবার (১৩আগস্ট) সকাল ৯টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মাওলানা জুবায়ের আহমদ (৪৫) সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরিছ আলীর ছেলে ও স্থানীয় ডা.তানজিনা আহমেদ দাখিল মাদরাসার সুপার।


বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনকার মতো মাওলানা জুবায়ের বাড়ি থেকে বের হয়ে  মাদরাসায় পথিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান তিনি।


এবিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, পারিবারিক বিরোধের জেরে জুবায়ের নামে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি