শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

  • প্রকাশের সময় : ১০/০৮/২০২৫ ০৮:৫৯:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
26

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সারা দেশের সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।সেই ঘটনার তীব্র  প্রতিবাদ জানিয়ে ও দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের সুরক্ষা আইনের দাবীতে প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েেেছ।


রবিবার বিকাল ৩ টায় উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী,সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,উপজেলা আল-ইসলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক রজত চক্রবর্তী,আজকের সিলেট অনলাইন নিউজ পোর্টালের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ,বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আখতার আহমদ সাহেদ, সদস্য  আফজাল আহমদ,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সদস্য  আব্দুলাহ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের  সিনিয়র সহ-সভাপতি  মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান,দপ্তর সম্পাদক জিতু আহমদ,প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি,কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন আনা, আব্দুল মতিন,লিলুউর রহমান পংকি,আবুল কালাম আজাদ,উজ্জ্বল দাশ, অনলাইন নিউজ পোর্টাল ওসমানীনগর টাইমসের সম্পাদক সুয়েবুর রহমান সুয়েব,উপজেলা সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু,ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী,বিএনপি নেতা সনজিৎ ব্যানার্জী,কওছর মিয়া,ইউপি সদস্য আবুল কালাম, উপজেলা যুব মজলিসের সভাপতি মসকুর আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি