শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের হাতে দুর্ধর্ষ ডাকাত গ্রে ফ তা র

  • প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫ ০৯:৪৫:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
35

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের দুর্ধর্ষ ডাকাত বাহার উদ্দিন বাক্কইকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


সোমবার (৪ আগস্ট) বিকালে গোয়াইনঘাট থানার এ.এস.আই মাঈন উদ্দিন এর নেতৃত্বে এক অভিযানে স্থানীয় কোওর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।


জানা যায়, গ্রেফতারকৃত সন্ত্রাসী বাহার উদ্দিন উরফে বাক্কই উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভামনগ্রামের মৃত আব্দুর রহমান উরফে ছক্কার ছেলে। এদিকে এই দুর্ধর্ষ সন্ত্রাসীর গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে তার এলাকায়।


এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে এই সন্ত্রাসীর যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। তাদের দাবী বিগত কয়েকদিন পূর্বে সারী-গোয়াইনঘাট সড়কের বেকরা ব্রিক ফিল্ডে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখার অনুরোধ জানান প্রশাসনের প্রতি।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোঃ তোফায়েল আহমেদ জানান গ্রেফতারকৃত বাহার উদ্দিন বাক্কই (৩৫) একটি মামলার ওয়ারেন্টের আসামি, তাই তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।



সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি