গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত ৭ শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা মডেল মসজিদে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন।




প্রতিদিন প্রতিবেদক



