শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

  • প্রকাশের সময় : ০১/০৮/২০২৫ ০৭:১৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
29

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


নিহত যুবকের নাম মো. জিসান আহমদ (২৩)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন মো. হাসান (২৪) নামের আরেকজন।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।


তিনি জানান, মোটরসাইকেলযোগে জিসান ও হাসান সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন। আহত হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি