শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সিলেটে রাগিব আলীর সাথে মেয়ে রেজিনার দেখা করা নিয়ে তুলকালাম

  • প্রকাশের সময় : ২৯/০৭/২০২৫ ১০:২৪:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
116

বাবার সাথে মেয়ের দেখা করা নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে সিলেটের মালনীছড়া চা বাগান বাংলোয়।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সিলেটের শিল্পপতি রাগীব আলীর মালনীছড়া চা বাগান বাংলায় দেখা করতে আসেন লন্ডন প্রবাসী মেয়ে রেজিনা কাদির।


এ সময় মেয়ের সাথে কিশোরগঞ্জ জেলার কয়েকজন অপরিচিত লোক ছিল। তাদের সাথে বাগানের নিরাপত্তা কর্মীদের বাকবিতন্ডা হয়। 


পুলিশ ও বাগান শ্রমিকরা জানায়, বাকবিতন্ডার এক পর্যায়ে রাগীব আলীর পালিত পুত্র কৌশলে বাগানের  শ্রমিকদের বাংলোয় ডেকে আনেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে মেয়ে রোজিনা কাদির এর সাথে আসা লোকজনকে গণপিটুনি দেয়। 


শ্রমিকরা জানিয়েছেন, রাগীব আলীর পুত্রবধূ সিলেটে নেই, সেই সুযোগ কাজে লাগাতে রাগীব আলীর মেয়ে এখানে আসেন। তিনি জোর করে সম্পত্তি লিখে নিতে পারেন সেই ধারণাতেই শ্রমিকরা সেখানে জড়ো হন। 


এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিলেটের বিমানবন্দর থানার বিপুলসংখ্যক পুলিশ। পরে আলোচনার মাধ্যমে ঘটনা নিষ্পত্তি করে তারা। 


এ সময় রোজিনা কাদির বাবার সাথে থাকতে চাইলে রাগীব আলী সম্মত হননি বলে পুলিশ জানায় এবং রাগিব আলীর অনুরোধে দুপুরে মেয়েকে নিরাপদে তার বাসায় পৌঁছে দেয়। আর তার সাথে আসা পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় বিমানবন্দর পুলিশ।  


এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, 'মেয়ে রেজিনা তার বাবার সাথে দেখা করতে আসেন। তবে মেয়ের সাথে থাকা লোকদের বাগানের শ্রমিক ও নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি হয়। এ ঘটনায় দুইজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয় ও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।'


তিনি আরও জানান, মেয়ের সাথে আসার লোকজন সবাই কিশোরগঞ্জ এলাকার লোক।


তাদেরকে সাথে কেন এনেছেন- এ প্রশ্নে রেজিনা কাদের পুলিশকে জানান, তিনি তাদের চিনেন না।

রেজিনা কাদিরের সাংবাদিকদের বলেন,'আপনারা যা শুনেছেন সব ভুয়া। আর আমি এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নই।'


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি